• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর? পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো

আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে দারুস সালামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুমন খান / ৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে রাজধানীর দারুস সালামে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।মিছিলে নেতৃত্ব দেন দারুস সালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজভী আহমেদ দীপ্ত। এ সময় আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন তিনি।বক্তব্যে রিজভী আহমেদ দীপ্ত বলেন, দারুস সালামে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, রংবাজি ও ভূমিদস্যুতার স্থান হবে না। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও ডিজিটাল দারুস সালাম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, দারুস সালামকে সন্ত্রাস, দুর্নীতি ওচাঁদাবাজি মুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্যে রিজভী আহমেদ দীপ্ত বলেন,ডিসেম্বরে শেখ হাসিনার আগমন এই বাংলায় হতে দেওয়া হবে না। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন।বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দারুস সালামে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধ, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি উন্নত, আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা