• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
৬০০ কোটি টাকা খরচে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার আশা গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি জেল হত্যা: 'প্রেসিডেন্ট বলেন, আর্মি অফিসাররা যা চায় সেটা কর' প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কী অবস্থা কী পরিমাণ ডলার খরচ হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায়? ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত  সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাহাউদ্দীন তালুকদার :

ঢাকার ব্যস্ততম সড়ক সোনারগাঁও ক্রসিং প্রতিদিনের মতোই যানবাহন আর মানুষের ব্যস্ততায় মুখর সড়কটি। এরই মধ্যে সড়কের দক্ষিণ পাশে পুলিশ বক্সের পেছনের রাস্তায় কান্নারত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় দুটি শিশুকে দেখতে পান ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমার রায়।

অসহায় শিশু দুটির কাছে ছুটে গিয়ে তাদের শান্ত করেন সার্জেন্ট পলাশ। কথা বলে জানতে পারেন, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদের চোখ বেঁধে একটি গোডাউনে নিয়ে আটকে রাখে। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে তারা রাস্তায় চলে আসে।

শিশুদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে তাদের পরিবারের সন্ধান পান সার্জেন্ট পলাশ। জানতে পারেন, গত ১ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই বগুড়ার দুই শিশু মো. রিয়ন (১১) ও মো. রনি (১৩) নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত তাদের মামার সঙ্গেও যোগাযোগ করেন তিনি। পরবর্তীতে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দুই শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। দুই শিশুর ভয়, কান্না ও অসহায়ত্বের মুহূর্তে সার্জেন্ট পলাশ কুমার রায় শুধু দায়িত্ব পালন করেননি; তিনি হয়ে উঠেছেন তাদের জন্য একজন নিরাপদ আশ্রয়। পুলিশের দায়িত্ব শুধু যানবাহন নিয়ন্ত্রণ বা ট্রাফিক আইন প্রয়োগে সীমাবদ্ধ নয়—বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোও পুলিশের মানবিক দায়িত্ব।

সার্জেন্ট পলাশ কুমার রায়ের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই মানবিকতায় নিরাপদে পরিবারের কাছে ফিরেছে দুটি শিশুর হাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা