• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল? আজ লক্ষ্মীপূজা এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

বনানীতে অবৈধ ‘স্পা সাম্রাজ্যের’ মূল হোতা ও কথিত শ্রমিক লীগ নেতা শহীদ গ্রেপ্তার: জনমনে স্বস্তি

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর অভিজাত গুলশান ও বনানী এলাকার বহুল আলোচিত ‘স্পা সাম্রাজ্য’ এবং নানামুখী প্রতারণা বাণিজ্যের মূল হোতা জাতীয় শ্রমিক লীগের কথিত সহ-সভাপতি শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ও লেবাস পরিবর্তন করে অপকর্ম চালিয়ে এলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তার।বনানী থানা পুলিশের বিশেষ এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাজতখানায় তার উপস্থিতির ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্পার আড়ালে অনৈতিক বাণিজ্য ও প্রতারণা:
অভিযোগ রয়েছে, বনানী ও গুলশান এলাকায় তথাকথিত ‘স্পা সেন্টার’-এর আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম, ব্ল্যাকমেইলিং এবং সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছিলেন এই শহীদ। বিভিন্ন সময়ে নিজেকে জাতীয় শ্রমিক লীগের শীর্ষ নেতা দাবি করে প্রভাব খাটালেও, রাজনৈতিক পটপরিবর্তন কিংবা পরিস্থিতি অনুযায়ী রূপ বদলে বিভিন্ন মহলে ভিড়ে অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
​এলাকাবাসীর উল্লাস ও ওসিকে সাধুবাদ:শহীদের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর বনানীর স্থানীয় বাসিন্দা ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে চলা এই ত্রাসের রাজত্ব ও অসামাজিক কার্যকলাপ বন্ধের উদ্যোগে জনমনে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন।আইনি ব্যবস্থা:পুলিশ সূত্রে জানা গেছে, শহীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও অবৈধ কার্যক্রমের নানা অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অপকর্মের সাথে জড়িত অন্যান্য সহযোগীদেরও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা