• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি

সরকারি চাকরির আবেদনে বয়সসীমা ৪০ করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৪০ বছর করার দাবিতে মানববন্ধন করেছে ‘সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’ নামের একটি সংগঠন। রোববার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মহীন ও বেকার তরুণেরা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।মানববন্ধনে সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলনের সমন্বয়ক রোমান কবির বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা উঠিয়ে দেবে। তারা ক্ষমতায় এসেছে আট মাস, অথচ আমরা তাদের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ দেখছি না।’আরেক সমন্বয়ক মামুন রশিদ বলেন, ‘করোনা মহামারি আমাদের জীবন থেকে দু-তিনটি বছর কেড়ে নিয়েছে। ফ্যাসিবাদী আমলে প্রশ্ন ফাঁস, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি আমাদের যৌবনের আরও দীর্ঘ ১৭টা বছর গিলে খেয়েছে। আর রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে এক বৈষম্যমূলক দেয়াল, যার নাম “বয়সের সীমা”। আমরা কি এই বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে জীবন বাজি রাখিনি?’ মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক মতিউর রহমান ও সদস্য জাসেম আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা