• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

বর্তমান প্রজন্মের সংবেদনশীল ছেলেমেয়েদের তির্যক সমালোচনা করা যাবে না

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানরা জীবন চলার পথে ভুল করতেই পারে, তাই বলে তাদের দূরে ঠেলে না দিয়ে মা-বাবাকে পাশে থাকতে হবে। কঠিন শাস্তি দিয়ে কখনোই সমস্যার সমাধান হয় না। সন্তানের নেতিবাচক আচরণ শাসন দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে এবং মা-বাবার উদ্বেগের কারণটি তাকে বুঝিয়ে বলতে হবে।’তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অত্যন্ত সংবেদনশীল। তাই তাদের তির্যক সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে। ক্রমাগত খোঁচা দিয়ে কথা বললে মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্ব আরও বেড়ে যেতে পারে। তাই সংবেদনশীল আচরণের মাধ্যমেই সন্তানকে সঠিক পথ দেখানোর পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা