• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

গৌরনদীতে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

দশ বছর বয়সের ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে।

ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজে ছেলে।

মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম জানিয়েছেন, একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে গত ১৫ আগস্ট বিস্কুট ও চিপস ক্রয় করতে যায় ভুক্তভোগি শিশু। এসময় ওই শিশুকে ফুসলিয়ে দোকানের পিছনের একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষন করে অভিযুক্ত হারুন।

তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদি হয়ে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে থানায় মামলা দায়েরের পর শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা