• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল বিশেষ সংবাদ: হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প বিশেষ সংবাদ: চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা বিশেষ সংবাদ: খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো বিশেষ সংবাদ: কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সাক্ষাতের জন্য যান।সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।এ সময় মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ নামে যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফর শেষে গত রোববার রাতে জাপান থেকে দেশে ফেরেন। সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেন, তাঁদের উৎসাহ দেন।এ ছাড়া সেনাপ্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গত বুধবার চার দিনের সরকারি সফরে জাপান গিয়েছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের পরিস্থিতির সুচারু বিশ্লেষণ এবং সঠিক তথ্য জানা সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে।

বিশ্লেষকদের মতে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা