• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ সুমন চৌধুরী, সভাপতি-সাঈদ পান্থ সম্পাদক

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি গঠণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ।
সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসেব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে আগামী এক বছরের জন্য বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি এবং চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সকালের সময়ের ব্যুরো প্রধান এম জহির সহ-সভাপতি, সুপ্রভাত ঢাকা ও জি.এস নিউজ এর ব্যুরো প্রধান এম সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ কোষাধ্যক্ষ, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল সাংগঠনিক সম্পাদক, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান দপ্তর সম্পাদক, চ্যানেল ওয়ানের বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল পাঠাগার সম্পাদক, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন প্রচার সম্পাদক।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশের ব্যুরো প্রধান ও জি টিভির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন, দৈনিক জনকণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, যুগান্তরের ব্যুরো রিপোর্টার নাসির উদ্দিন এবং একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।

সভায় বরিশাল সাংবাদিক ফোরামের সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, কামরুজ্জামান জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বরিশালের সাংবাদিকদের স্বার্থে সংগঠনকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা