• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
মিরপুর থেকে টাঙ্গাইল, এরপর উত্তরা—তানভীরকে ঘিরে অভিযোগের ধারাবাহিকতা সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, পিতা পলাতক উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌণে কোটি টাকার সড়ক, উঠছে পিচ-পাথর! এক গেজেটে মুক্তিযোদ্ধা দাবীদার দুই নুরুল রহস্যজনক কারনে ১০ মাসেও মিলেনি তদন্ত প্রতিবেদন

বগুড়ায় সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব সংবাদদাতা | বগুড়া

বগুড়ায় এক সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ, শারীরিক নির্যাতন, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আবু হাসান শাহজাহানপুর থানায় পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন ব্যক্তি সংবাদ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার কথা বলে আবু হাসানকে বাড়ি থেকে সঙ্গে নিয়ে যান। পরে তাকে শাহজাহানপুর উপজেলার পারতেখুর-কুশাগাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য, সেখানে তাকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে তার হাত-পা বেঁধে মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৭৫০ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি মোবাইলে সংরক্ষিত প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র মুছে ফেলা এবং নির্যাতনের ভিডিও ধারণের অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি প্রকাশ করলে ভুক্তভোগীকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে সুযোগ বুঝে তিনি ঘটনাস্থল ত্যাগ করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং আইনি প্রতিকার চেয়ে শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্রে দুইজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে শাহজাহানপুর থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগে নাম থাকা ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা