• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, পিতা পলাতক উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌণে কোটি টাকার সড়ক, উঠছে পিচ-পাথর! এক গেজেটে মুক্তিযোদ্ধা দাবীদার দুই নুরুল রহস্যজনক কারনে ১০ মাসেও মিলেনি তদন্ত প্রতিবেদন গৌরনদীতে ইয়াবা ক্রেতাকে এলাকাবাসীর গণধোলাই

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, পিতা পলাতক

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬


মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাদের পিতা ও মামলার প্রধান আসামি।
​পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধার নেতৃত্বে ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেলে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে গাইবান্ধা সদর থানাধীন ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ধানগড়া গ্রামের পলাতক আসামি মো. চাঁন মিয়ার বসতবাড়ির ভেতরে মাদক বিক্রির পরিকল্পনা চলছে—এমন সংবাদ পায় ডিবি পুলিশ। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় আভিযানিক দল।
​অভিযান টের পেয়ে আসামি মো. চাঁন মিয়া কৌশলে ঘরের দেওয়াল (ওয়াল) টপকে পালিয়ে যান। তবে এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তার দুই পুত্রকে। গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. মিষ্টি মিয়া (৩২) এবং
২. মো. মিথুন মিয়া (২৬), উভয় পিতা মো. চাঁন মিয়া, সাং- মধ্য ধানগড়া, থানা ও জেলা- গাইবান্ধা।
​তল্লাশির একপর্যায়ে ধৃত আসামি মিষ্টি মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুন মিয়ার প্যান্টের পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়মতান্ত্রিকভাবে আলামতগুলো জব্দ করা হয়।
​এ ঘটনায় পলাতক আসামিসহ মোট তিনজনের বিরুদ্ধে ১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা (নম্বর: ৪৪) রুজু করা হয়েছে।
​পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা