• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
মিরপুরে ছিনতাইয়ের পর ধাওয়া, ট্রাফিক পুলিশের হাতে ধরা মোবাইল ছিনতাইকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল

পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের।

নিখোঁজের তিনদিন পর সোমবার (২৯ জুন) দুপুরে নিজ বসত ঘরের পেছন থেকে মাটিচাঁপা দেওয়া হারুন হাওলাদারের (৫৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন পরকীয়া প্রেমের জেরধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমকে তাৎক্ষনিক থানা হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে হারুনের ছেলে মোস্তফা হাওলাদার অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সূত্রমতে, সোমবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা ও বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পেয়ে সন্দেহ হলে ওইস্থান খুঁড়ে লাশটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে হারুনের স্ত্রী সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মাটিচাঁপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হয়েছে। পাশাপাশি আটককৃত সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা