• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল বিশেষ সংবাদ: হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প বিশেষ সংবাদ: চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা বিশেষ সংবাদ: খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো বিশেষ সংবাদ: কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বরিশালের গোয়াল ঘরে বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু

রাহাদ সুমন / ৯৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বরিশালের হিজলায় গোয়াল ঘরে বজ্রপাতে এক খামারমালিকের পাঁচটি গরু মারা গেছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কোলচর গুচ্ছ গ্রামের সাহাব আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই গোয়ালের আটটি গরুর মধ্যে পাঁচটি প্রাণ হারায়। বাকি তিনটি গরু আহত হয়।

খামারি সাহাব আলী মাঝি জানান, এ ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাহাব আলী মাঝি বলেন, রোববার রাত ১১টার দিকে গোয়ালে রাখা গরুর পরিচর্যা করে ঘুমাতে যান তিনি। রাত সাড়ে ১১টার দিকে পরপর বজ্রপাত শুরু হয়। রাত পৌনে ১২টার দিকে গোয়াল ঘরের কাছে একবার বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরটি পুড়ে যায় এবং পাঁচটি গরু মারা যায়। গোয়াল ঘরে ৫টি গরুকে মৃত দেখতে পান। পরে আহত গরুগুলো পাশে সরিয়ে নেওয়া হয়।

খামারি সাহাব আলী মাঝি আরও বলেন, কোরবানি ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকটি বাজারে গরু বিক্রির জন্য নিয়েছিলেন। দাম কিছুটা কম বলায় বাড়িতে ফিরিয়ে আনেন। সোমবার মুলাদী বন্দরের বড় গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু গভীর রাতে বজ্রপাতে সবকিছু শেষ হয়ে গেছে। মারা যাওয়া পাঁচটি গরুর দাম প্রায় আট লাখ টাকা।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত খামারি আবেদন করলে সরকারি বরাদ্দ পেলে তাঁকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা