• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

উত্তরায় জামায়াতের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পের ঘোষণা

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সুমন খান:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প কোনো নতুন উদ্যোগ নয়; দীর্ঘদিন ধরেই সংগঠনটি সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।শনিবার (২৩ মে ২০২৬) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।তিনি জানান, উত্তরায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১৫টি বিশেষায়িত বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে।
দেশের স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর সেবার মান ও অব্যবস্থাপনা এবং বেসরকারি হাসপাতালের অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ ও মধ্যবিত্ত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতায় মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতেই জামায়াত এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সংগঠনটি ইতোমধ্যে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহ এবং জরুরি প্রয়োজনে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা।চিকিৎসা খাতে বরাদ্দ ও দুর্নীতির প্রসঙ্গ টেনে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের স্বাস্থ্যখাতে বাজেট তুলনামূলক কম হলেও সঠিক ও দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে চিকিৎসা সংকটে পড়তে হতো না।তিনি আরও জানান, উন্নত বিশ্বের আদলে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর ঢাকা উত্তর সিটি গড়ে তোলাই তাদের লক্ষ্য।আনুষ্ঠানিকতা শেষে তিনি ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিহাদ খান ও ডা. হাসান বান্নাসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং ডা. শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা