• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মহাসড়কে চেকপোস্ট গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১১

Reporter Name / ২৭৩ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১১। ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবং কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই বিশেষ টহল পরিচালনা ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, যানজট এবং পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা চক্রের তৎপরতা বৃদ্ধি পায়। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্য রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আগেভাগেই নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কে যেকোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি এবং যাত্রী হয়রানি বন্ধে ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছে র‌্যাবের বিশেষ টহল টিম। এছাড়া, সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা মাদক পরিবহন করা না হতে পারে। কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১১ এর পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
জনস্বার্থে এবং পবিত্র ঈদুল আযহার আনন্দকে নিরাপদ রাখতে র‌্যাব-১১ এই বিশেষ নিরাপত্তা চৌকির কার্যক্রম ঈদের ছুটি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে জারি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা