• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নানা বাড়িতে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বরিশালে ৩০দিনে ৯০৯ জন অপরাধী গ্রেপ্তার ছয় দফা দাবি, কর্মবিরতিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার বিদ্যুৎ-তেল-দ্রব্যমূল্য না কমালে সংসদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে ওসি হাবিবুর রহমানের অভিযানে ধরা পড়ল কুখ্যাত আলামিন, স্বস্তি ফিরল এলাকায় বিয়ের নামে প্রতারণার অভিযোগ: স্ত্রীর অধিকার চাইতে গিয়ে লাঞ্ছিত সাথী আক্তার গৌরনদীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ইউনূস, নূরজাহান, নাহিদ গং শিশুদের ঘাতক ……নতুনধারা

Reporter Name / ৮৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইউনূস, নূরজাহান, নাহিদ গং শিশুদের ঘাতক। তার প্রমাণ তারা দিয়েছে ছাত্রদেরকে ব্যবহার করে ক্ষমতায় এসে। এই ঘাতকদের কারণে আজ জাতি দিশেহারা দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-ধর্ষণ-নিপীড়ন আর মবের কারণে। তারা এখন বাঁচার জন্য নীতিবান নেতৃত্ব চাইছে। ১৫ মে বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘হামসহ চলমান সংকট নিরসনের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি সরকারের কথা কি আর বলবো, বাংলাদেশ বিরোধীদের পক্ষে তারাও কাজ করছে। যে কারণে অতিতের মতই গৃহপালিত বিরোধী দল নিয়ে বিএনপি সরকারের ২ মাসে সংকট ও নাটক বেশি হয়েছে, জনগণ পরেছে চরম কষ্টসময়ে। বিএনপি সরকার ও পৃহপালিত বিরোধী দল বা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোটের কারণে নির্মমভাবে বাংলাদেশে সংকট বেড়েছে। শুধু জ¦ালানি তেল সংকটই নয়; শুরু হয়েছে চাকুরি, ব্যবসার মন্দাও। সেই সাথে অর্থনেতিক অবস্থাও নাজুক। এমতবস্থায় মব বা হামলা বন্ধ, মিথ্যে মামলা বন্ধ, খুন-ধর্ষণরোধ, জ¦ালানি তেল সংকট সমাধানসহ সুপরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে ব্যর্থ হলে সুশীল লোকদেরকে উপদেষ্টা বা মন্ত্রী বানিয়েও শেষ রক্ষা পাবে না তারেক রমহান সরকার।

এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নির্মম হলেও সত্য বিএনপি সরকারও জনগণের নার্ভ বুঝতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন একের পর এক। দেশের মানুষের কথা তারেক রহমানও ভাবার সময় পাচ্ছেন না জুলাই কেন্দ্রিক বিভিন্ন কাজের কারণে। কিন্তু তা তো হওয়ার কথা ছিলো। কথা ছিলো দেশ এড়িয়ে যাবে, সবাই-ই ভালো থাকবে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রী ও এমপিদের প্রতি আহবান জানিয়ে বলেন, সুশীলতার রাজনৈতিক কথাবার্তা বাদ দিয়ে দেশে সংকট সমস্যা সমাধান করুন। কথা কম বলুন-নাটক কম করুন। তা না হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা