• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার টিসিবির নিন্মমানের বাধ্যতামূলক পণ্যে ক্ষুব্ধ বরিশালের সুবিধাভোগীরা মিরপুরে মধ্যরাতে অটোরিকশার অবৈধ চার্জিংয়ে যৌথ অভিযান,জব্দ ৭০ ব্যাটারি মিথ্যা তথ্য ও স্ট্যাটাসকো অমান্য করে সংবাদ প্রকাশের অভিযোগ: কালবেলার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ সাংবাদিক পরিচয়ে ইমনের বিরুদ্ধে রূপনগরের দুয়ারীপাড়ায় ভূমি দখলের চেষ্টার অভিযোগ কিশোরী অপহরণ-ধর্ষণের অভিযোগে রাসেল গ্রেপ্তার, তদন্তে এসআই জিয়াউর রহমানের সাহসী ভূমিকা মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ দালালের কারাদণ্ড ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’ দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের পিতা সন্ত্রাসী হামলায় আহত ১৫ আগস্ট উপলক্ষে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দোয়া-মিলাদ

গৌরনদীতে বন্ধুর বিয়েতে এসে প্রান গেল কুয়েত প্রবাসীর

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায়।

নিহত কুয়েত প্রবাসী সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানিয়েছেন, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে সোহেলের বাল্যবন্ধু ফরসাল হাওলাদারের গত ১৯ জুন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য গত দশদিন পূর্বে সোহেল কুয়েত থেকে ছুটিতে দেশে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা আরও জানিয়েছেন, ঘটনারদিন মঙ্গলবার দুপুর একটার দিকে সোহেল মোটরসাইকেল পাকিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়ানোছিলো। এসময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়াগতির তাজবি পরিবহন দূর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়ানো সোহেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হন।

মুহুর্তের মধ্যে সোহেল ফকির নিহতের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, প্রায় দেড়বছর পূর্বে ছুটিতে বাড়িতে এসে সোহেল ফকির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকায় ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা