• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার টিসিবির নিন্মমানের বাধ্যতামূলক পণ্যে ক্ষুব্ধ বরিশালের সুবিধাভোগীরা মিরপুরে মধ্যরাতে অটোরিকশার অবৈধ চার্জিংয়ে যৌথ অভিযান,জব্দ ৭০ ব্যাটারি মিথ্যা তথ্য ও স্ট্যাটাসকো অমান্য করে সংবাদ প্রকাশের অভিযোগ: কালবেলার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ সাংবাদিক পরিচয়ে ইমনের বিরুদ্ধে রূপনগরের দুয়ারীপাড়ায় ভূমি দখলের চেষ্টার অভিযোগ কিশোরী অপহরণ-ধর্ষণের অভিযোগে রাসেল গ্রেপ্তার, তদন্তে এসআই জিয়াউর রহমানের সাহসী ভূমিকা মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ দালালের কারাদণ্ড ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’ দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের পিতা সন্ত্রাসী হামলায় আহত ১৫ আগস্ট উপলক্ষে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দোয়া-মিলাদ

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবু রাঢ়ী (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাবু রাঢ়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামের দুলাল রাঢ়ীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে নিজ জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ৮-৯ জনের একটি দল বাবুর ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার ভোরে তার মৃত্যু হয়।নিহতের বাবা দুলাল রাঢ়ী দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা