• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল বিশেষ সংবাদ: হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প বিশেষ সংবাদ: চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা বিশেষ সংবাদ: খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো বিশেষ সংবাদ: কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বরিশাল সদর ও শেবাচিমসহ চার হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: আগস্টে শিশু হাসপাতাল চালুর ঘোষণা

রাহাদ সুমন / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ ও একজন কর্মীকে শোকজ করেছেন স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। এরপর তিনি শিশু হাসপাতাল, শের ই বাংলা মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বরিশালের হাসপাতালগুলোর চিকিৎসা মান যতটা ভালো, ততটাই খারাপ হাসপাতালের বাহিরের পরিবেশ। সদর হাসপাতালের বাহির ও ভিতরের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শিশু হাসপাতাল আগামী আগস্টের মধ্যে চালু করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বরিশালবাসী ভাগ্যবান।

কারণ আগামী আগস্টে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালের উদ্বােধন করবেন। এসময় মন্ত্রী শিশু হাসপাতালসহ শেবাচিমের জন্য প্রয়োজনীয় চিকিৎসকসহ আনুষঙ্গিক ইকুইপমেন্ট যা যা প্রয়োজন তার তালিকা দিতে বলেছেন শেবাচিম পরিচালককে। নিজেও স্বাস্থ্যের মহাপরিচালককে ফোন করে আগামী ১০ দিনের মধ্যে শেবাচিমে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণের নির্দেশ দেন।

এরআগে স্বাস্থ্য মন্ত্রী বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর, উপ পরিচালক আবদুল মুনায়েম সাদ ও জেলা প্রশাসক খায়রুল কবির সুমনসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সাথে নিয়ে শেবাচিম এর খাবারের মান পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর ক্যানসার হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

এখানে নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রী বকুল। সোমবার ( ১১ মে) সকাল ১১টায় আচমকা বরিশাল সদর হাসপাতালে এসে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। এরপর একে একে তিনি বরিশালের চারটি হাসপাতাল ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা