• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ..তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক

ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুরে জোরালো অভিযান, আতঙ্কে অপরাধীরা

সুমন খান / ৩৭৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে মিরপুর মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সর্বশেষ পরিচালিত বিশেষ অভিযানে ১টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি, ১টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, এক চিহ্নিত চাঁদাবাজ, ২ জন নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের দাবি, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই এ চিরুনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরপুরের বিভিন্ন এলাকায় কিছু অপরাধী চক্র সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে পুলিশের টানা অভিযানের কারণে তাদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতে টহল জোরদার ও হঠাৎ অভিযানের কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছেন অনেকে।মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে জানা গেছে। তার নেতৃত্বে নিয়মিত চিরুনী অভিযান, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাস দমনে একের পর এক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অপরাধীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশনা রয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি।ওসি হাফিজুর রহমান বলেন, “মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।এদিকে, পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও অপরাধ জগতের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে মিরপুরে অপরাধ প্রবণতা আরও কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা