• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
বিশেষ সংবাদ: প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ..তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক

বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই

রাহাদ সুমন / ৪৩৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু মারা গেছেন। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এশারের নামাজের পর নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে নগরীর মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় ক্লাবে কালো পতাকা উত্তোলন এবং সদস্যদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। এছাড়াও বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।জানা গেছে, ইসমাইল হোসেন নেগাবান মন্টু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হলেও পরবর্তীতে রক্তের শ্বেতকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছিল।চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও আইনপেশায় সক্রিয় ছিলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু। তিনি বরিশাল প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন তিনি।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বরিশাল দেওয়ানি আদালতে সরকারের পক্ষে সাবেক প্রধান আইনজীবী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষিণাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, সমাজ বাস্তবতা ও নানা সংকট-সম্ভাবনার চিত্র তার লেখনীতে তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা