• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয়: সিএমপি কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা তুঙ্গে বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পড়লো ব্রীজের পাটাতন দালালমুক্ত বিআরটিএ গড়তে কঠোর অভিযান, মিরপুরে ৫ জনের জেল বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্ত দাবি যানজটমুক্ত রাজধানী গড়তে ট্রাফিক মিরপুর বিভাগের গুরুত্বপূর্ণ উদ্যোগ অচেতন করে অটোরিকশা ছিনতাই—সন্দেহভাজন ব্যক্তির সন্ধান চায় দশমিনা থানা পুলিশ কুটিনাওডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন সম্পন্ন

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মো:মিজানুর রহমান (মিজান মৃধা)।

ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। সে পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে অভিমান করে রেল সড়কের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিল নিলুফা বেগম। এসময় কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে সে। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে হাত ও মাথার থেঁতলে গিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। ট্রেন অতিক্রম করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলুফা বেগমকে মৃত ঘোষণা করে।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন – গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাত মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কেটে ও থেঁতলে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে, এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা