• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
বিশেষ সংবাদ: প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ..তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক

যানজটমুক্ত রাজধানী গড়তে ট্রাফিক মিরপুর বিভাগের গুরুত্বপূর্ণ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: / ৭১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। এ লক্ষ্যে ট্রাফিক সদস্যদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৬) ট্রাফিক মিরপুর বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) , আ স ম শামসুর রহমান ভূঁইয়া এবং অতিরিক্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ আসিকুজ্জামান আকতার।সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), ট্রাফিক-পল্লবী জোন ও ট্রাফিক-মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনারগণ (এসি) এবং সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শকবৃন্দ।
সভায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক সদস্যদের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। এসব সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের উপায়, সেবার মান উন্নয়ন, যানজট নিরসন, জনসাধারণের সঙ্গে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা এবং আইন প্রয়োগে পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সমন্বিত ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, নিরাপদ ও যানজটমুক্ত রাজধানী গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ নয়, বরং জনগণের সহযোগিতা, সচেতনতা এবং ট্রাফিক সদস্যদের আন্তরিক সেবামূলক মনোভাবও সমানভাবে গুরুত্বপূর্ণ।ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা