বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ১৭ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষ্যে বোনাস হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার আজ আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

রাজধানীর মিরপুরের ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ বোনাস বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস প্রদান করা হলো।

আগামীকাল থেকে নতুন উদ্যোমে কাজ শুরুর আহবান জানিয়ে তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে।

প্রশাসক আরো বলেন, “আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা একসাথে এ শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করবো।”

ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক। আপনারাও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo