বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর পাড়ে পড়ে ছিল মস্তকবিহীন অজ্ঞাত যুবকের লাশ

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলাকাটা ও মস্তক বিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়। ইটভাটার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি নেছারাবাদ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশটির মাথা বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে সেখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে, বিকেল প্রায় ৩টা ১০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে ইটভাটার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে দুইজনকে সেখান থেকে বের হতে দেখা যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo