বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ Time View

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড্যাব এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শপথ গ্রহণ শেষে ঠাকুরগাঁও -২ আসনের এমপি আব্দুস সালাম বলেন, আমার আসনটি কৃষি উন্নয়ন এলাকা, এখানে কৃষকরা অভাবে দিন কাটান। আমি তাদের উন্নয়নের কাজ করবো। এবং রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা সহ সকল বিষয় গুরুত্বসহকারে দেখবো। মানুষ ভালোবেসে আমাকে সংসদে বসার সুযোগ করে দিয়েছে। তাই আমার আসনের সকল মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করবো।

মন্ত্রী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ইচ্ছে প্রকাশ করে বলেন, যেহেতু এমপি হয়েছি। তাই আমার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo