বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

তারেক রহমান–এর সৌজন্য সাক্ষাৎ মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম–এর বাসায় ইতিবাচক রাজনীতির বার্তা

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ Time View

সুমন খান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম–এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী সমঝোতা, গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ়করণ এবং জাতীয় ঐক্যের প্রশ্নে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে উভয় নেতা দেশের স্থিতিশীলতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গঠনমূলক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভিন্নমতের দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ সময় উভয় দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আলোচনা শেষ হয়।
রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে আগামী দিনের সমন্বয়মূলক ও সহনশীল রাজনৈতিক চর্চার একটি ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo