বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

হাতিয়ার ঘটনা: আমাদের স্পষ্ট অবস্থান

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সকল প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই-বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলেই প্রতীয়মান হচ্ছে।

তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না। আমরা চাই—আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক, এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক।

কিন্তু যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।
মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা শুধু রাজনৈতিক অপরাধ নয়—এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল।

এমন অপকৌশল প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকল পক্ষ—শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এর পাশাপাশি, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

বিশেষ করে এনসিপির নেতা হান্নান মাসুদের ভূমিকা নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে—এটাই ন্যায়বিচার ও জনমতের দাবি।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—রাজনীতি হোক আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা; মিথ্যা নাটক, মব উসকানি ও চরিত্রহননের মাধ্যমে নয়।

সত্য প্রতিষ্ঠিত হবেই—এটাই আমাদের অটল বিশ্বাস।

নাছির উদ্দিন নাছির, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo