বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ Time View

কফিলুর রহমান, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম এর জনসভায় জনতার ঢল নেমেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভার যোগ দিতে সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে জড়ো হন। দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল।

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন।

প্রধান আলোচক কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল আমিদ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও ঢাকা মহানগর পূর্ব ছাত্র শিবির সভাপতি আসিফ আব্দুল্লাহ, ডাকসুর কার্যকরি সদস‍্য রায়হান উদ্দিন।
বক্তব্য রাখেন, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক, ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন।

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, দাঁড়ি পাল্লার পক্ষে সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লায় একটি ভোট এবং গণভোটে ‘হ্যা’ দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। ১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি, লুটপাট, গুণ্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাল্লাহ। এই গণজোয়ার আগামী ১২ তারিখ ১১ দলীয় জোটের প্রার্থীকে তথা দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যম একটি পরিবর্তিত কুড়িগ্রাম-১ এর সূচনা করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo