বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

জামায়াতে ইসলামীকে নারীদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা বিএনপি বহুদিন ধরেই করছে

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীকে নারীদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা বিএনপি বহুদিন ধরেই করছে। কিন্তু বাস্তবতা হলো প্রতিবারই তারা উল্টো ফল পাচ্ছে। তবুও পুরোনো ও অচল ন্যারেটিভ ঘুরিয়ে ফিরিয়ে সামনে আনার চেষ্টা থামছে না।

আজকের আমীরে জামায়াতের সমাবেশটাই দেখুন। পুরো সমাবেশের প্রায় অর্ধেক জায়গা দখল করে ছিলেন নারীরা। যেখানে নারীদের জন্য সমাবেশে অংশ নেওয়াই অনেক সময় কঠিন হয়ে পড়ে, সেখানে এমন উপস্থিতি নিজেই একটি শক্ত বার্তা। আর যারা আসতে পারেননি তাদের কতজন যে ঘরে বসে ভোটের অপেক্ষায় আছেন, সেটা সহজেই অনুমেয়।

এটা হঠাৎ হয়নি। আমীরে জামায়াত, জামায়াত নেতৃবৃন্দ সচেতনভাবেই নারীদের নিরাপত্তা, সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করে রাজনীতির মাঠে নেমেছেন। ফলাফলও চোখের সামনে। তবে সর্বোপরি আল্লাহর অশেষ রহমত।

এই চিত্র নতুন নয়। বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনেও বলা হয়েছিল নারী শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেবে না। বাস্তবে দেখা গেছে উল্টোটা। নারী শিক্ষার্থীরা একচেটিয়াভাবে শিবিরকে ভোট দিয়েছে, আর ক্যাম্পাসে নিরাপত্তার পরিবেশও দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।

এই ধারাবাহিকতাই বলে দেয় আগামী নির্বাচনেও নারীরা একটি নিরাপদ, সম্মানজনক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীকেই ভরসা করবে।
ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo