বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতার বুনিয়াদি ও ফটোগ্রাফি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত।

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৫৮ Time View

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে ২দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি ও ফটোগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ; ২৭শে জানুয়ারি (সোমবার) কক্সবাজার শহরের বিলাসবহুল হোটেল শৈবালের হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন- অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) জসিম উদ্দিন পিপিএম।

সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মেহরাব হোসেন মেহেদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক কক্সবাজার বাণী’র সম্পাদক সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, বিশেষ অতিথি ছিলেন- দৈনিক কক্সবাজার বাণী’র নির্বাহী সম্পাদক মাওঃ বদরুদ্দোজা কুতুবী।

এসময় বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ, গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক খাঁন সজীব, আফতাব হোসেন মমিন ভূঞা, সহসভাপতি নুরুল আলম মহব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, নির্বাহী সদস্য ইলিয়াস মোল্লা সুমন ও ডা. কামাল উদ্দিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন- চ্যানেল এস এর প্রতিনিধি আজাদ, কক্সবাজার বাণী’র স্টাফ রিপোর্টার মোঃ ফয়সাল, গণমাধ্যম কর্মী ফারুক হোসেন ইমন, মোঃ আজিম উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন- পুলিশ এবং সাংবাদিক একে অন্যের পরিপূরক, সাংবাদিকগণ সমাজের অপরাধের তথ্য গণমাধ্যমে প্রকাশিত করে পুলিশ প্রশাসনের নজরে দেন আর পুলিশ সেই অপরাধ নির্মূল করতে ভুমিকা রাখেন।

প্রশিক্ষক ফরিদুল মোস্তফা তার বক্তব্যে বলেন- সবার আগে দেশ মাটি ও মানুষ, দেশের স্বার্থে নিজেদের পেশার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo