বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

পিরোজপুরে জোরপূর্বক ধান লুটের ঘটনায় আদালতে মামলা

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ Time View

পিরোজপুর জেলা প্রতিনিধি:

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের সম্পত্তির জোবর দখল করে ৩০ বস্তা ধান লুট ও অন্যের বাড়ি থেকে বস্তাবন্দী ধান লুট করার অভিযোগে জামাল হাওলাদার’এর বিরুদ্ধে ভুক্তভোগি ফারজানা বেগম পিরোজপুর বিজ্ঞ আদালতে গত ২০ জানুয়ারি মামলা দায়ের করেন। এতে জামাল হাওলাদর-সহ আট জনকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ফারজানা বেগমের পরিবার থেকে পিরোজপুর জেলা প্রশাসকের নিকট হতে ডিসিআর নিয়ে দীর্ঘ ২৮/৩০ বছর ধরে চাষাবাদ করে আসছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে ওই সম্পত্তির ওপর চাষাবাদ করা হয়। ধান পরিপক্ক হলে ধান কেটে বাড়িতে নেয়া হলে জামাল হাওলাদারের নেতৃত্বে একাধিক লোক ৩০ বস্তা বা ৬০ মন ধান তাদের বাড়ির উঠান থেকে আসামিরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বস্তাভরা সব ধান লুট করে নিয়ে যায়। এ সময় তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে এ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মামলা উল্লেখ করা হয়। স্থানীয়রা জানান, জামাল হাওলাদার গত পাঁচ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এমনকি তার নিজ আত্মীয় স্বজন তার কথা না শোনায় তার আপন চাচাতো ভাইকে মারধর করে আহত করে। অনেকদিন সে হাসপাতালে ভর্তি ছিল এলাকাবাসী জানায় লুটপাট এর ঘটনা আমরা সবাই জানি। তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। বর্তমানে জামাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশি অস্ত্র প্রদর্শন করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এ বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি। ভুক্তভোগী ফারজানা বেগম জানান, জামাল হাওলাদার আমার স্বামী-সহ আমাদের পরিবারের নামে একর পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। জীবিকা নির্বাহের কারণে আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে আসামিগণ ধান লুট ও জোর জবস্তি দখল অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাকে সহযোগিতা করে আসছে ইন্দরকানি থানার এসআই সঞ্জীব ঢালী। এসআই সঞ্জীবকে বিনয়ের সাথে অনুরোধ করলে, এসআই সঞ্জীব ঢালী জানায় লুটকৃত ধানের বস্তা এলাকার ব্যক্তিদের জিম্মায় আছে। পরের দিন উদ্ধার করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত এসআই সঞ্জীব ঢালীর কাছে অনেক অনুরোধ ও ঘোরাঘুরি করেও তার প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে মামলা করেছি। আইনের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসী জানায় জামাল সব সময় স্বশস্ত্র অবস্থায় চলাফেরা করে তাকে এখনই না থামানো গেলে এলাকার অনেক বড় ক্ষতি হবে। এলাকাবাসী সন্ত্রাসী ভূমিদস্যু জামালের বিচার দাবি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo