বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

বিএনপির ৩ সংগঠনের আগরতলা অভিমুখে ‘লংমার্চ’ ঘোষণা

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

 

সুমন খান:

 

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশের পর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আগামী বুধবার ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল।

সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি।’

মুন্না বলেন, ‘১১ ডিসেম্বর সকাল ৮টায় নয়া পল্টনে জমায়েত হয়ে এখান থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ লং মার্চ ইনশাল্লাহ শুরু করব এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবো।’

তিন সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বলেন, ‘আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-যুবক-স্বেচ্ছাসেবক নেতা-কর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

এই কর্মসূচিতে মিডিয়ার সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী লং মার্চের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা চান তিন সংগঠনের পক্ষ থেকে যুবদলের প্রধান।

রোববার এই তিন সংগঠন ঢাকার বারিধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতাকর্মীদের পদযাত্রা পুলিশ আটকিয়ে দিলে তিন সংগঠনের নেতৃবৃন্দ মুন্নার নেতৃত্বে বারিধারায় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এই কর্মসূচিতে মিডিয়ার সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী লং মার্চের কর্মসূচিতে তাদের সর্বাত্মক সহযোগিতা চান যুবদলের প্রধান।

তিনি বলেন, ‘আমরা তিন সংগঠন গতকাল রোববার ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছি। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, আমাদের জাতীয় পতাকা অবমননা, ভারতের মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি।’

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ বক্তব্য ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo