• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

‘মা, ভালুকটা বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু!’ সন্ধ্যা সাতটায় পাঁচ বছরের তিশার (ছদ্মনাম) কথা শুনে মা হাসলেন; কিন্তু একটু থমকেও গেলেন কিছুটা। এই খেলনা তো শুধু গান গায় না, উত্তরও দেয়!এগুলো হলো এআই খেলনা বা কথোপকথনক্ষম চ্যাটবট খেলনা (এআই টয়)। ভেতরে ইন্টারনেট সংযুক্ত এআই, তাই শিশুর যেকোনো প্রশ্নের উত্তর সে বানিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ড চারটি এআই খেলনা পরীক্ষা করে জানিয়েছে, পরীক্ষিত সব কটিই বাড়ির বিপজ্জনক জিনিস। যেমন দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগ কোথায় পাওয়া যাবে, তা বলে দিয়েছে। এমন একটি টেডি বিয়ার খেলনা বিক্রি সাময়িকভাবে বন্ধও করা হয়।ঝুঁকিটা কোথায়কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত গবেষণা বলছে, মানুষের মতো কথা বলা এসব খেলনার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাচিহ্ন দরকার। কারণ, এগুলো তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার কথা সব সময় ভাবা হয়নি। আবার দ্য কনভারসেশনে ছয়টি খেলনার মূল্যায়নে গবেষকেরা লিখেছেন, ছোট শিশুদের জন্য বোঝা কঠিন যে খেলনাটা ‘জীবিত’ নয়, আর অনেক খেলনার ব্যবসা-মডেল নির্ভর করে শিশু কতক্ষণ কথা বলছে, তার ওপর। ব্যক্তিগত কথাও জমা হতে পারে।অভিভাবকদের করণীয়এমন খেলনা ঘরের সবাই দেখে, এমন জায়গায় রাখুন। শিশু কী বলছে ও খেলনা কী বলছে, মাঝেমধ্যে নিজে শুনুন। শিশুকে ব্যক্তিগত তথ্য না বলার নিয়ম শেখান।এসব খেলনা শিশুর কল্পনাশক্তি বাড়াচ্ছে, নাকি কেড়ে নিচ্ছে? লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা