• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

একটি সেতু যদি বছরের পর বছর ধরে ধরে ভাঙা ও দৈন্য অবস্থায় পড়ে থাকে, তবে তা অত্র অঞ্চলের সাধারণ জনগণের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাপনে কতটা গুরুতর প্রভাব ফেলতে পারে, তা সহজেই অনুমেয়। সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত পটুয়াখালীর দশমিনা এবং পিরোজপুর সদরের দুটি ভিন্ন সংবাদে স্থানীয় সরকারের অদূরদর্শিতা, তদারকির অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার ঘূর্ণিপাকে পড়ে সাধারণ জনগণের চরম মাশুল গোনার চিত্রই ফুটে উঠেছে।পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর ২০১৪-১৫ অর্থবছরে নির্মিত সেতুটি ২০১৬ সালে একটি বালুবোঝাই কার্গোর ধাক্কায় ভেঙে পড়ে। এতে এক শিশু নিহত হয়। তারপর থেকে টানা ১০ বছর ধরে পুনর্নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়া কেবল প্রশাসনিক উদাসীনতাই নয়, বরং সরকারি অর্থের অপচয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। প্রায় ১০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে, আর অসুস্থ রোগীদের জেলা বা উপজেলা সদরে নেওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে।অন্যদিকে পিরোজপুর সদরের ঝাউতলা এলাকার সেতুটির অবস্থা আরও করুণ। দীর্ঘ এক যুগ ধরে বেহাল পড়ে থাকা এই সেতু দিয়ে বর্তমানে যানবাহনের ন্যূনতম চলাচলেরও উপায় নেই। স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে কাঠ, বাঁশ ও সুপারিগাছ বিছিয়ে জীবন বাজি রেখে পারাপার হচ্ছেন। বৃদ্ধ কিংবা ছোট শিশুদের কোলে করে পার করার যে সচিত্র বিবরণ উঠে এসেছে, তা যেকোনো আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।এই দুটি বেহাল ও ভাঙা সেতুর কারণে দুই জেলার ২২টি গ্রামের প্রায় ২৬ হাজার মানুষের ভোগান্তি বছরের পর বছর অব্যাহত থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প প্রস্তাব ও অনুমোদন প্রক্রিয়ার অজুহাত দেখিয়ে সময় পার করে দিচ্ছে। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে’—এই গৎবাঁধা বক্তব্য এত বছরের দীর্ঘ ভোগান্তির কৈফিয়ত হতে পারে না, কিংবা এটি কোনো টেকসই স্থানীয় প্রশাসনের লক্ষণও নয়।ফলে আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একটি সেতু ভেঙে যাওয়ার পর বছরের পর বছর কীভাবে এভাবে পড়ে থাকে? পটুয়াখালীর দশমিনার সেতু ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে নাগরিকদের মনে আরও কিছু প্রশ্ন জাগা স্বাভাবিক—যেভাবে সেতুটি ভেঙে গিয়েছিল, তার কি কোনো তদন্ত হয়েছিল? কিংবা যে শিশুটি প্রাণ হারিয়েছিল, তার দায়ভার কি কেউ নিয়েছিল? একটি মানবিক রাষ্ট্র গঠন করতে হলে এই প্রশ্নগুলোর সদুত্তর পাওয়া জরুরি।পটুয়াখালী ও পিরোজপুরের এই দুটি সেতুর পুনর্নির্মাণ ও সংস্কার এখন আর কেবল কোনো সাধারণ অবকাঠামোগত দাবি নয়; এটি দুটি অঞ্চলের মানুষের সুরক্ষার মৌলিক দাবি। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালবিলম্ব না করে সেতু দুটি পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা