• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায়

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অনেক সময় আবেগতাড়িত হয়ে কিংবা পারিবারিক সিদ্ধান্তে এক জায়গায় দাফন করা লাশ তুলে নিজ এলাকায় বা অন্য কোনো গোরস্থানে সরিয়ে নেওয়ার প্রশ্ন ওঠে।কিন্তু ইসলাম ও ফিকহে এর সুস্পষ্ট ও কঠোর বিধান রয়েছে। দাফনের পর মৃতদেহ স্থানান্তরের বিধান আলোচনা করা হলো।দাফনের পর লাশ স্থানান্তরের বিধান

ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, একবার কোনো মৃত ব্যক্তিকে মাটি দিয়ে দাফন করে ফেলার পর বিনা কারণে সেই কবর পুনরায় খনন করা এবং লাশ অন্যত্র সরিয়ে নেওয়া নিষিদ্ধ।কবর হলো মৃত ব্যক্তির জন্য পরকালের প্রথম মনজিল এবং তার চিরস্থায়ী বিশ্রামের জায়গা। দাফনের পর সেই কবরটি মৃত ব্যক্তির নিজস্ব পবিত্র জায়গায় পরিণত হয়। অকারণে কবর খুঁড়ে তাতে বিঘ্ন ঘটানো ইসলামে বড় একটি পাপ।কবর খনন করে লাশ স্থানান্তরের সময় সাধারণত মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা হাড়গোড় নাড়াচাড়া করতে হয়, যা ইসলামে নিষিদ্ধ।কবর সংলগ্ন মসজিদে নামাজ আদায়ের বিধান কীমৃতদেহের পবিত্রতা ও সম্মান

কবর খনন করে লাশ স্থানান্তরের সময় সাধারণত মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা হাড়গোড় নাড়াচাড়া করতে হয়, যা ইসলামে নিষিদ্ধ। মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাত দেওয়া বা অসম্মান করাকে জীবিত মানুষের গায়ে আঘাত করার সমতুল্য ধরা হয়েছে। মহানবী (সা.) সুস্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, ‘মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় তার হাড় ভাঙার মতোই (পাপ ও অপরাধ)।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩২০৭)তাই আবেগতাড়িত হয়ে লাশ স্থানান্তরের নামে মৃতদেহকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। লাশ স্থানান্তর কখন জায়েজ

সাধারণ অবস্থায় হারাম হলেও ফিকহবিদগণ কয়েকটি বিশেষ ও চূড়ান্ত বাধ্যবাধকতার ক্ষেত্রে কবর খুঁড়ে লাশ স্থানান্তরের অনুমতি দিয়েছেন:১. জবরদখল করা জমি: যদি ভুলক্রমে বা জোরপূর্বক অন্যের মালিকানাধীন জমিতে কাউকে দাফন করা হয় এবং জমির মালিক কোনোভাবেই তা মানতে রাজি না হয়ে লাশ তুলে নেওয়ার দাবি জানান, তবে লাশ তুলে স্থানান্তর করা ওয়াজিব।২. মূল্যবান সম্পদ পড়ে গেলে: দাফনের সময় যদি কবরের ভেতর কারও কোনো মূল্যবান সম্পদ (যেমন—টাকার ব্যাগ, সোনার গয়না বা মোবাইল ফোন) পড়ে যায় এবং মাটি দেওয়ার পর তা মনে পড়ে, তবে সেই সম্পদ উদ্ধারের জন্য কবর খনন করা জায়েজ।মা-বাবার কবর জিয়ারতের দোয়াতবে যদি কোনো ইসলাম অনুমোদিত বাধ্যবাধকতা থাকে, যেমন—কবরের জায়গাটি অন্যের জবরদখল করা সম্পত্তি হয় এবং মালিক তা ফেরত চায়, কিংবা কবরে কারও কোনো মূল্যবান সম্পদ পড়ে যায়, তখন লাশ বা সম্পদ উদ্ধারের জন্য কবর খনন করা জায়েজ।৩. প্রাকৃতিক দুর্যোগ বা নদীভাঙন: যদি কবরস্থানটি নদীভাঙনে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে থাকে বা এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যেখানে লাশ ভেসে যাওয়ার আশঙ্কা থাকে, তবে মৃতদেহের সম্মান রক্ষার্থে তা অন্যত্র সরিয়ে নেওয়া জায়েজ।হানাফি ফিকহে বলা হয়েছে, দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পর মৃতদেহ বের করার জন্য কবর খনন করা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। তবে যদি কোনো ইসলাম অনুমোদিত বাধ্যবাধকতা থাকে, যেমন—কবরের জায়গাটি অন্যের জবরদখল করা সম্পত্তি হয় এবং মালিক তা ফেরত চায়, কিংবা কবরে কারও কোনো মূল্যবান সম্পদ পড়ে যায়, তখন লাশ বা সম্পদ উদ্ধারের জন্য কবর খনন করা জায়েজ।’ (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ২/২৩৮, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)আবেগ বনাম শরিয়ত

অনেক সময় প্রবাসে বা দূরে কোথাও কেউ মারা গেলে বাধ্য হয়ে সেখানেই দাফন করা হয়, কিন্তু পরে পরিবারের সদস্যরা আবেগের বশবর্তী হয়ে লাশ তুলে নিজেদের পারিবারিক গোরস্থানে আনতে চান। ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ নাজায়েজ।পৃথিবীর সব মাটিই আল্লাহর। দূরত্ব মৃত ব্যক্তির জন্য কোনো বাধা নয়। পরিবারের উচিত লাশ স্থানান্তরের এই নাজায়েজ প্রক্রিয়ায় না গিয়ে, মৃত ব্যক্তি যেখানে শায়িত আছেন, সেখান থেকেই তাঁর রুহের মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া ও সদকায়ে জারিয়ার ব্যবস্থা করা।নবীজির বাবার কবর কোথায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা