• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ার দলিল উদ্দিন দাখিল মাদরাসার
সাবেক সহকারি শিক্ষক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৬১) আর নেই। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর)
সকাল ৬টা১০ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…….রাজিউন)। স্ট্রোকজনিত কারনে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ রফিকুল ইসলাম বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মৌলভী মোঃ মোসলেম আলী হাওলাদারের বড় ছেলে এবং দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক ও মফস্বল ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের বড় ভাই। এদিন ( মঙ্গলবার) বাদ আসর বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন ( পাইলট) স্কুল মাঠে প্রথম ও উপজেলার সদর ইউনিয়নের আলতা দরবেশ মেছেরিয়া ঈদগাঁহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে আলতা গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা- মায়ের কবরের পাশে তার মরদেহ চিরনিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা