• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

উজিরপুরে অ’বৈধ ইট’ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধি’দপ্তর, একজনকে আট_ক

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে রবিবার (৮ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে।

অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন।

অভিযানে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তারই ধারাবাহিকতায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাঁধা ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একটি দালালচক্রের মাধ্যমে কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা এ অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা