• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

নবজাতকের বাবা দাবি করেছেন হিন্দু-মুসলিম দুই যুবক, তোলপাড়

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

এক গৃহবধূর কোলজুড়ে জন্ম নিয়েছে নবজাতক। সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুইজন। তাও একজন হিন্দু এবং অপরজন মুসলিম সম্প্রদায়ের। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ৮ নভেম্বর সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতাল সূত্রে জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের গৃহবধূর একটি সন্তান হয়। সন্তান জন্মের সময় পাশে ছিলেন শুভাষ নামের একজন। যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন। তবে হঠাৎ করেই রবিবার সকালে হাসপাতালে শান্তা ও নবজাতকের শয্যা পাশে হাজির হন এমদাদুল হোসেন নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে দাবি করেন ভূমিষ্ট হওয়া নবজাতকের জন্মদাতা হিসেবে।
এমদাদুল হোসেন দাবি করেন, ২০২১ সালে তিনি প্রেমের সম্পর্কে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তা। পরবর্তীতে শান্তা স্বামীর সাথে ঢাকায় থাকতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসেন স্ত্রী। উপস্থিত সবাইকে নিজের বিয়ে এবং দাম্পত‍্য জীবনের নানা প্রমাণও দেখান এমদাদুল।
অপরদিকে প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পর পরই ঘটনাস্থল থেকে সটকে পড়েন দ্বিতীয় স্বামী সুভাষ। এ কারণে তার বক্তব্য জানা যায়নি। শান্তা দাবি করেন-এমদাদুলের সাথে তার বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ট হওয়া সন্তানের বাবাও এমদাদুল নয়। তবে এমদাদুলের দেখানো বিয়ের কাবিন এবং প্রমাণ সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি শান্তা।
স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এমদাদুলকে পালিয়ে বিয়ে করার পর নিজ বাড়িতে আসা যাওয়া ছিল শান্তার। এরইমধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাষের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে শান্তা। এমনকি বিয়েও হয় তাদের। তবে দ্বিতীয় স্বামী জানতো চাকরির সুবাদে ঢাকায় থাকতো শান্তা। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসার করে আসছিলেন।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম‍্যান ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ার ।।পর শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে বরিশালজুড়ে ব্যাপক তোলপাড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা