• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের ১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের পক্ষের প্রতিনিধি প্রাথমিক মজুরি প্রস্তাব দেবেন। এদিকে মজুরি বোর্ডের প্রথম সভার পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রম অসন্তোষ পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও গতকাল রোববার সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৩৮টি কারখানার শ্রমিকেরা কাজ না করায় ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।জানা যায়, ঢাকার সেগুনবাগিচায় আজ বেলা ১১টায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হবে। সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। আজকের সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি থাকবেন। তাঁরা আলোচনার সুবিধার্থে দুজন করে বিশেষজ্ঞ সঙ্গে রাখবেন বলে জানা গেছে। গত বুধবার প্রথম সভায় এই অনুমতি দেন চেয়ারম্যান।মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। এরপর ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে সরকার।জানা যায়, ঢাকার সেগুনবাগিচায় আজ বেলা ১১টায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হবে। সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। আজকের সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি থাকবেন। তাঁরা আলোচনার সুবিধার্থে দুজন করে বিশেষজ্ঞ সঙ্গে রাখবেন বলে জানা গেছে।মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।জানতে চাইলে বাবুল আখতার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা গত কয়েক দিনে শ্রমিকনেতাদের ১২টি জোট, ৬০টি ফেডারেশন, কারখানা পর্যায়ে সক্রিয় ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা করেছি। আমরা কাল (সোমবার) প্রাথমিক মজুরি প্রস্তাব দেব, বিস্তারিত প্রস্তাব পরে দেব।’ নিম্নতম মজুরি প্রস্তাব কত হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৩০ হাজার টাকার বেশি হবে।জানতে চাইলে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা কাল (সোমবার) মজুরি বোর্ডের সভায় প্রস্তাব দেব কি না নিশ্চিত নই। যেসব কারখানা চালু করা যায়নি, সেগুলোর মালিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। যেহেতু গত সপ্তাহের তুলনায় বিক্ষোভ কমে এসেছে, তাই মালিকেরা কারখানা চালাতে চান।’বিজিআইডব্লিউএফ সাধারণ সম্পাদক বাবুল আখতারআমরা গত কয়েক দিনে শ্রমিকনেতাদের ১২টি জোট, ৬০টি ফেডারেশন, কারখানা পর্যায়ে সক্রিয় ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা করেছি। আমরা কাল (সোমবার) প্রাথমিক মজুরি প্রস্তাব দেব, বিস্তারিত প্রস্তাব পরে দেব।’গাজীপুর ও সাভারে শ্রমিকদের বিক্ষোভগাজীপুরে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এলাকায়সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানার শ্রমিকেরা গতকাল শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে এলেও মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রাখেন। এমন ৩০টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এদিকে কিছু শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।বিজিএমইএ সূত্র জানায়, সাভার আশুলিয়ার আয়শা ক্লোথিং, রেজা ফ্যাশনস, ফ্যাশন প্লাস, এনভয় ফ্যাশন ও গার্মেন্টস, স্টার্লিং ক্রিয়েশন, রোজ ড্রেস, বান্দো ডিজাইন, স্টার্লিং অ্যাপারেলস, ম্যাডলার অ্যাপারেলস ইত্যাদি কারখানায় কাজ হয়নি।জানতে চাইলে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাভার ও আশুলিয়ায় কারখানাগুলোতে শ্রমিকেরা কাজ করেছেন। কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে ছিলেন। সব মিলিয়ে ৩০টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করল সরকারঅন্যদিকে গতকাল সকালে গাজীপুরে অধিকাংশ কারখানার কাজে যোগ দেন শ্রমিকেরা। গাজীপুরের কোনাবাড়ি থানার নয়াপাড়া এলাকায় মন্ডল গ্রুপের মুনটেক্স ফেব্রিকসের শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও দুপুরে খাবারের বিরতির পর আর কাজে ফেরেননি। পরে তাঁরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন।একপর্যায়ে ওই কারখানার শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদেরও তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কাইজার নিটওয়্যার, তাসনিয়া ফেব্রিকস, মাল্টিফ্যাবস লিমিটেড, ইসলাম নিটওয়্যারসহ আশপাশের অন্তত আটটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রীবিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগ দেওয়া অথবা বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা তাঁদের আহ্বানে সাড়া না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ রোববারের জন্য কারখানাটিতে ছুটি ঘোষণা করে। এ ছাড়া কাশিমপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানকার কয়েকটি কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়।বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে
৪ শতাধিক কারখানায় ছুটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা