• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন? বানারীপাড়ায় ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ই মুখ্য রিপাবলিকানদের এলাকায় আছড়ে পড়ছে ডেমোক্র্যাটিক ঢেউ সঙ্গীর খোঁজে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিল কুকুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪ বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক পত্রিকা: 'পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা'

বানারীপাড়ায় ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

দরজায় কড়া নাড়ছে বহু কাঙ্খিত ইউপি নির্বাচন। ডিসেম্বর মাসে ইউপি নির্বাচনের
তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা হচ্ছে।
বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার ও ব্যানার সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন।
উপজেলার ইলুহার ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য প্রার্থীদের নামের মধ্যে
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় আসন্ন ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করে ইউনিয়ন জুড়ে পোষ্টার, ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়েছে। তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আগাম গণসংযোগ করে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা,কুশল ও মতবিনিময় করে সাড়া ফেলেছেন।
সৎ ও নিষ্ঠাবান আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ
ইলুহার বাইতুসসালাম কমপ্লেক্সের সাধারণ সম্পাদক,মলুহার ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষানুরাগী সদস্য ও মফেজ উদ্দিন তালুকদার বাড়ী জামে মসজিদের সভাপতিসহ এলাকার বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্বের অগ্রভাগে থেকে জনসেবায় নিজেকে সম্পৃক্ত রেখে ব্যাপক পরিচিত অর্জন করেছেন। সেইসব প্রতিষ্ঠানে দান-অনুদানের পাশাপাশি তিনি এলাকার অসহায় দুস্থ মানুষকে নানা ভাবে সহায়তা করে দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। মানবিক গুনাবলীর কারনে দলমত শ্রেণী-পেশা,ধর্মবর্ণ নির্বিশেষে
এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে তার আস্থা ও ভালোবাসার সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি একজন সৎ,নিষ্ঠাবান,স্পষ্টভাষী,আপসহীন
দক্ষ সংগঠক, পরোপকারী, মিষ্টভাষী ও সদালাপি ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। ইলুহার ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা ধর্মভিরু আলহাজ্ব
মাওলানা ফরিদ আহম্মেদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি এবং ঢাকা আলিয়া মাদরাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন।
৮০’র দশকে তার প্রয়াত পিতা আলহাজ্ব মৌলভী মোঃ এসহাক মিয়া দুইবার ও ৯০’র দশকে বড় ভাই আব্দুর রহিম একবার ইলুহার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করে সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন। সাবেক দুই ইউপি চেয়ারম্যান বাবা ও বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবায় নিজেকে ব্রত করতে চান। তিনি ইতোমধ্যে এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রিয় ইলুহার ইউনিয়নকে ঘিরেতার
ভবিষ্যৎ স্বপ্ন ও কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। তার সেই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইলুহার ইউনিয়নকে আধুনিক সেবা উপযোগী ডিজিটাল ইউনিয়নে রূপান্তর,মানবিক ও সামাজিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,সরকারি সকল সুযোগ সুবিধা দলমত,ধর্মবর্ণ নির্বিশেষে যার যা প্রাপ্য তা তাদের মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন,বেকার যুবক-যুবতীদের বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা,
ইউনিয়ন পরিষদের সেবার ক্ষেত্রে জনহয়রাণি ও অবৈধ অর্থ লেনদেন বন্ধ করা,এলাকায় চাঁদাবাজি,
শালিসী ও দখল বানিজ্য বন্ধ করা,
ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং ক্রীড়া ও সুস্থ সংস্কৃতি বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ।
নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ বলেন, আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এ
ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আধুনিক সেবা উপযোগী এক তিলোত্তমা ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা