• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ মিরপুর-১-এ আড়াই ঘণ্টায় ২ হাজার দোকান উচ্ছেদ, আধা ঘণ্টা পরই ফুটপাত দখলে! বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত গ্রেপ্তার ‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত ইসরায়েলে ৭০ শতাংশ ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা নেই কারো বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার' প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

যত দ্রুত সম্ভব মজুরি বোর্ড, এই ইস্যুতে আন্দোলন করলে ব্যবস্থা: শ্রমমন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘যত দ্রুত সম্ভব তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে। এই ইস্যুতে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে শ্রমিক ও মালিকপক্ষ মেনে নেবে না। তৃতীয় কোনো পক্ষ এটিকে ইস্যু বানানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৬তম ও তৈরি পোশাক (আরএমজি) বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৫তম সভা শেষে এ কথা বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।আরিফুল হক চৌধুরী বলেন, ‘মজুরি বোর্ড গঠনের জন্য মালিকপক্ষ প্রতিনিধি দিয়েছে। শ্রমিকদের প্রতিনিধির নাম দিতে আমি শ্রমিকপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিচ্ছি। তাঁরা আলোচনা করে শ্রমিক প্রতিনিধির নাম দেওয়ার দুই দিনের মধ্যে আমরা মজুরি বোর্ডের প্রজ্ঞাপন জারি করব। ফলে এই বিষয় নিয়ে দ্বিধা–দ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা