• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা? খোঁজ দ্য দরিদ্র সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে দিনটি জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝালকাঠী শহরে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদল ছাড়াও সকল উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশ নেন। র‍্যালি চলাকালে নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক আনিসুর রহমান পান্নু, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা