• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা? খোঁজ দ্য দরিদ্র সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে? ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে দারুস সালামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুমন খান / ৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে রাজধানীর দারুস সালামে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।মিছিলে নেতৃত্ব দেন দারুস সালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজভী আহমেদ দীপ্ত। এ সময় আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন তিনি।বক্তব্যে রিজভী আহমেদ দীপ্ত বলেন, দারুস সালামে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, রংবাজি ও ভূমিদস্যুতার স্থান হবে না। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও ডিজিটাল দারুস সালাম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, দারুস সালামকে সন্ত্রাস, দুর্নীতি ওচাঁদাবাজি মুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্যে রিজভী আহমেদ দীপ্ত বলেন,ডিসেম্বরে শেখ হাসিনার আগমন এই বাংলায় হতে দেওয়া হবে না। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন।বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দারুস সালামে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধ, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি উন্নত, আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা