• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক 'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ সংগীতশিল্পী রাসেল খানের মৃত্যু চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয় বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ? নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে রান্নার সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের মেয়ে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০)। তাঁদের মেয়ে তানিশা আক্তারের (১৬) অবস্থাও আশঙ্কাজনক। লাল চান সপরিবার টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টারবাড়িসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে বলেন, লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাঁদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাঁদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। গতকাল সকাল সাতটার দিকে নাসিমা রান্নার জন্য চুলা জ্বালাতেই আগুন ধরে যায়, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে নাসিমা, লাল চান ও তাঁদের মেয়ে তানিশা দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভান। দগ্ধ তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় দম্পতির মৃত্যু হয়।আইনি প্রক্রিয়া শেষে দম্পতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা