বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

তৃণমূলের আস্থার প্রতীক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ—নেছারাবাদের রাজনীতিতে এক পরীক্ষিত নাম

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৭ Time View

গোলাম মোস্তফা:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজনীতির অঙ্গনে এক সুপরিচিত ও তৃণমূলনির্ভর নাম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগ্রাম, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।তার জনপ্রিয়তার বাস্তব প্রমাণ মেলে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে, যেখানে আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির ব্যানারে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এই বিজয় শুধু একটি নির্বাচন জয় নয়, বরং তৃণমূলের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই।১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সরকারি স্বরূপকাঠি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নেছারাবাদ থানা ছাত্রদলের সভাপতি হিসেবে মাঠ কাঁপানো নেতৃত্ব দিয়ে তৃণমূল রাজনীতিতে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন। দলীয় রাজনীতিতে শক্ত ভিত তার রাজনৈতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ১৯৯৪ সালে, যখন তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা তিনবার এই দায়িত্ব পালন করে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।পরবর্তীতে২০০৮–২০১১: উপজেলা বিএনপির সদস্য সচিব
২০১৭–২০২২: উপজেলা বিএনপির এক নম্বর সদস্য,এই সময়ে রাজনৈতিক প্রতিকূলতা, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি সক্রিয়ভাবে মাঠে থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যান। নির্বাচনী রাজনীতিতে সফলতা জেলা পর্যায়েও সহ-সভাপতি ও সদস্য সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তার নেতৃত্ব ও প্রধান সমন্বয়ে পরিচালিত নির্বাচনগুলো ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৬ এবং সাম্প্রতিক সময়েও,নেছারাবাদে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি করে এবং দলীয় প্রার্থীরা ব্যাপক সমর্থন লাভ করে বিজয়ী হন।তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচন।এই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, যা তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার সুস্পষ্ট প্রমাণ বহন করে।দীর্ঘদিনের এই আপসহীন, পরীক্ষিত ও জনবান্ধব নেতা আজও নেছারাবাদের মানুষের কাছে আস্থার প্রতীক। স্থানীয় জনগণের একটি বড় অংশ মনে করেন—বর্তমান প্রেক্ষাপটে উপজেলার উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তার মতো অভিজ্ঞ নেতার বিকল্প নেই।তাদের প্রত্যাশা, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আবারও জনপ্রতিনিধি হিসেবে ফিরে এসে নেছারাবাদের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।রাজনৈতিক মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনের আংশিক তথ্য আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে।
— গোলাম মোস্তফা.….
স্টাফ রিপোর্টার, দৈনিক আমার দেশ ও এশিয়ান টেলিভিশন
সভাপতি, স্বরূপকাঠি প্রেসক্লাব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo