মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
নাগেশরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা বরিশালে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান গৌরনদীতে নিরাপদ মহাসড়কের দাবিতে অবরোধ করে বিক্ষোভ রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব নয়; তথ্যমন্ত্রী নেছারাবাদে আ/ত্ম/হ/ত্যা/য় প্ররোচনার অভিযোগে মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানুকে গ্রে/ফতার করেছে পুলিশ। চাঁদকাঠীর চাঁদাবাজ চক্রের কাছে হিরন ও ফোরকান শেখ নিরাপদ নয় তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী বরিশালের ডাকাত দুলাল পিরোজপুরে গণপিটুনিতে নিহত

চির নিন্দ্রায় শায়িত হলেন বানারীপাড়ার জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধা

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ
সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুর রব মৃধার (৯৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদ লাগোয়া পারিবারিক কবরস্থানে স্ত্রী ও দুই ছেলের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা,
দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আব্দুল্লাহ্ আল ফাহাদ রাব্বী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম, উপজেলার
সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালেক ও জিয়াউল হক মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক ও বানারীপাড়া
পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আইনুল হক,
সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ
রফিক উদ্দিন, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন ও আশিকুল ইসলাম আজাদ,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম,
পৌর জামায়াতের আমির কাওসার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মরহুমের ছোট ভাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব মৃধা জানান
আগামীকাল সোমবার (১৬ মার্চ) বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আব্দুর রব মৃধার মাঠে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রব মৃধা
শনিবার (১৪ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে,পাঁচ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে
তাঁর মৃত্যুতে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা
এস সরফুদ্দিন আহমেদ সান্টু সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি,দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি সহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo