
স্টাফ রিপোর্টার:
রাজধানীর টঙ্গী পূর্ব থানার সংলগ্ন এলাকায় অবস্থিত “রাজমহল হোটেল”-এর আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অসামাজিক কার্যকলাপ, মাদক ও অনৈতিক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, হোটেলটির মালিক রানা, শিবা এবং তার সহযোগীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে প্রকাশ্যে এই অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। রাত নামলেই হোটেলটি পরিণত হয় এক অসামাজিক আখড়ায়, যেখানে নারী, মাদক ও জুয়া ব্যবসা চলে প্রকাশ্যে।সম্প্রতি এই হোটেলের ভেতরের সত্য তথ্য সংগ্রহে গেলে সাংবাদিক আবির ও লিটন-এর উপর হামলা চালায় হোটেল মালিক শিবা ও তার সহযোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবা এবং তার সঙ্গে থাকা প্রায় পাঁচজন হামলাকারী সাংবাদিকদের উপর অতর্কিত আক্রমণ করে, তাদের মোবাইল ফোন, পরিচয়পত্র ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সাংবাদিকরা গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।সাংবাদিক আবির বলেন,আমরা শুধুমাত্র সত্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ করে তারা দরজা বন্ধ করে আমাদের উপর হামলা চালায়, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এখন তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে।সাংবাদিক লিটন জানান,রাজমহল হোটেলটি একটি অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু। এখানে প্রতিরাতে মাদক ও নারী ব্যবসা চলে। অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয় না প্রশাসন।এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা রাজমহল হোটেল বন্ধ, মালিক শিবা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান,
আমরা বহুবার অভিযোগ করেছি। রাত গভীর হলে হোটেলে নারী আসা-যাওয়া করে। মাদকও বেচা-কেনা হয়। কিন্তু পুলিশ দেখেও কিছু বলে না।
প্রশাসনের নীরবতা এখন প্রশ্নের মুখে। সচেতন মহল বলছে,
একটি হোটেলের আড়ালে যদি এমন প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ চলতে পারে এবং সাংবাদিকের উপর হামলা হয়, তবে সেটি আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।এখন প্রয়োজন প্রশাসনের দ্রুত তদন্ত, রাজমহল হোটেলটি বন্ধ করা এবং মালিক শিবা ও পাঁচজন হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিক বা সাধারণ মানুষের উপর হামলার সাহস না পায়।রাজমহল হোটেল”-এর মতো অসামাজিক আখড়া সমাজের নৈতিক কাঠামো ও রাষ্ট্রের ভাবমূর্তিকে ধ্বংস করছে।
এটি শুধু একটি অপরাধ নয় — এটি আইন, নীতি ও মানবিকতার উপর নগ্ন আঘাত। তাই প্রশাসনের দৃঢ় পদক্ষেপই পারে এই দুষ্টচক্রকে থামাতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।
Leave a Reply