• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
বরিশালের চার সন্তানের জননীর ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টুর মৃত্যুতে সাংবাদিক সোহেল সানির শোক বানারীপাড়ায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এনজিও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী রঞ্জন গ্রেফতার বানারীপাড়ায় ৫ মাদকসেবীকে মোবাইল কোর্টে সাজা টিউশনের টাকায় শুরু ফল বাগান, এখন বছরে আয় ৭ লাখ, বরিশালের যুবক সাকিনের বাগানে ৮০ জাতের আম, বিদেশি ফলেও সফলতা দুর্নীতিমুক্ত মার্কেট গড়বো,… সম্পাদক প্রার্থী জনি বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ও কুশপতুল দাহ বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম

বানারীপাড়ায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এনজিও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী রঞ্জন গ্রেফতার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি,

অবশেষে বরিশালের বানারীপাড়ায় ৫ টি মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রঞ্জন মজুমদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৮মে) রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৯ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, রঞ্জন মজুমদারের বিরুদ্ধে চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে পৃথক ৫টি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তার গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে। তার বাবার নাম হরেন্দ্রনাথ মজুমদার।
স্থানীয় সূত্রে জানা যায়, সেবা কল্যাণ সঞ্চয় ঋনদান সমিতি নামের এনজিও ব্যবসার নামে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বানারীপাড়া উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় রঞ্জন। পরে গ্রাহকদের আমানতের টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় সে। তার প্রতারণার শিকার হয়ে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে তার গ্রেফতার ও আত্মসাৎ হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, ৫টি মামলায়
আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৯ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা