• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 ইংল্যান্ড ২ : ১ ক্রোয়েশিয়াইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে ইংল্যান্ডের জয়সূচক গোলটি তাঁরই। আর তাতেই ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শেষ আটে উঠেছে ইংল্যান্ড।৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচটা শুরু হয়েছিল কেইনকে ঘিরে উৎসব দিয়ে। ১৯৮৯ সাল থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল গোলকিপার পিটার শিলটনের। সেই শিলটন নিজে কেইনের হাতে তুলে দেন স্মারক। ম্যাচের আগে কেইন মাঠে দর্শকদের দেখান গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফি। প্রিন্স অব ওয়েলস তাঁকে উপহার দেন ১২৬ নম্বর লেখা জার্সি। টটেনহামে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কেইনের সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। বন্ধুকে তিনি দেন ১৮৮০ সালে ইংরেজ শিল্পপতিদের ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রথম ফুটবলের একটি প্রতিকৃতি। বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকেএমন উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২৪ মিনিটে এগিয়ে দেন মরগান রজার্স। তারপর ৫৯ মিনিটে পিতার সুসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ৬৪ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পটকিকে এসে বল রাখলেন কেইন। ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচ ঝাঁপ দিলেন বাঁয়ে। কেইনের শট গেল মাঝখান দিয়ে। ইংল্যান্ডের হয়ে কেইনের ৯২তম গোল। যে গোলই শেষ পর্যন্ত তাঁর দলকে এনে দিল দারুণ এক জয়।কেইনের আগে ইংল্যান্ডের হয়ে গোল করেছেন মরগান রজার্স ৩৩ বছর বয়সী কেইন ইংল্যান্ডের হয়ে গোলের তালিকায় অনেক দিন ধরেই সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ওয়েন রুনির চেয়ে তিনি ৩৯ গোলে এগিয়ে। ২০১৫ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে বদলি নেমে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করে অভিষেক রাঙিয়েছিলেন। এরপর খেলেছেন পাঁচ কোচের অধীনে, শুরুটা ছিল রয় হজসনকে দিয়ে। এখনকার কোচ টমাস টুখেল তাঁকে বলেছেন ‘নিখুঁত অধিনায়ক’।কেইনের পরের লক্ষ্য ইংল্যান্ডের হয়ে ১০০ গোল। এই সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, ‘এটা আরেকটা অবিশ্বাস্য মাইলফলক। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে চাই।’ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১০০ গোল করেছেন মাত্র তিনজন। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ইরানের আলী দাইয়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা