• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
সঙ্গীর খোঁজে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিল কুকুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪ বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক পত্রিকা: 'পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা' ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোটগ্রহণ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, চলছে গণনা ৬০০ কোটি টাকা খরচে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার আশা গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি জেল হত্যা: 'প্রেসিডেন্ট বলেন, আর্মি অফিসাররা যা চায় সেটা কর' প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কী অবস্থা

হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষে তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt। এই বিশেষ ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা।এই এক বছরের ফেলোশিপটি আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। প্রোগ্রামটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য উন্মুক্ত। ফেলোশিপে অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে। এ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিনফেলোশিপের আদ্যোপন্ত—এ ফেলোশিপের কর্মসূচি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর। ২০২৮ সালের ৩১ আগস্ট শেষ হবে ফেলোশিপ। এ সময়ে ১২ মাসের অনলাইন পাঠক্রম চলবে। ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে হবে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীরা নানা ক্ষেত্রে ব্যক্তিগত নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ পাবেন। হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসেও অংশ নেওয়া যাবে।যে যে সুবিধা আছে ফেলোশিপে—*যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া।*কর্মসূচি চলার সময়ে আবাসনের ব্যবস্থা।*জে-১ ভিসা ফি।*যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষে লিড ফেলোশিপ প্রোগ্রামের আবেদন আহ্বান করেছে, যার উদ্দেশ্য বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর।কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান আবেদনের যোগ্যতা—*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।*প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। শিক্ষার্থী অবস্থায় করা কাজের হিসাবে ধরা হবে না।*নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা।*যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে থাকার সুযোগ।*আবাসিক কর্মসূচিতে অংশ নিতে নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতি নেওয়ার ব্যবস্থা।*ফেলোশিপের মেয়াদে কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ না নেওয়া।*বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা আবেদন করতে পারবেন।*সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্যও আবেদন উন্মুক্ত।*প্রার্থীকে নিজেই আবেদন করতে হবে।উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রির প্রার্থীদের নিজেই আবেদন করতে হবেআবেদন যেভাবে—আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও নির্দেশনা ভালোভাবে পড়তে হবে। এরপর নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সময়মতো জমা দিতে হবে।আবেদনের শেষ সময়—আগ্রহী প্রার্থীরা ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।*হার্ভার্ডের লিড ফেলোশিপের বিস্তারিত দেখুন এখানে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা